Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

    | ১৮:০১, জুলাই ০৩ ২০১৭ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি গ্রামে জহুরুল হক বেপারীর চাতালের কাছ থেকে রোববার রাতে ৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মাইনুল ঘরামী (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। সে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত আবুল হোসেন ঘরামীর ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক।
    গৌরনদী মডেল থানার ওসি মো. ফিরোজ কবির জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানার এস.আই মো. সগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার তাঁরাকুপি গ্রামের জহুরুল হক বেপারীর চাতালের সামনে মহাসড়কের উপর উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ সদস্যরা উক্ত স্থান থেকে মাইনুল ঘরামী (৫০)কে আটক করে। এসময় মাদক বিক্রেতা মাইনুল ঘরামীর দেহ তল্লাশী করে ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে এস.আই মো. সগীর হোসেন বাদি হয়ে মাদক বিক্রেতা মাইনুল ঘরামী ও নুরু ইসলাম বেপারীকে আসামি করে ওই রাতেই মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে গতকাল সোমবার দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠায়। এ ছাড়া মাদক বিক্রেতা মাইনুল ঘরামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে ওসি ফিরোজ কবির জানান।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    • গৌরনদী প্রেসক্লাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    • ‎তথ্য মন্ত্রী হয়ে প্রথমবার নিজ জেলায় স্বপনের আগমন: ফুলেল শুভেচ্ছায় সিক্ত,  গৌরনদীতে উৎসবের আমেজ
    Top