Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সাংবাদিক মীর মনির স্মরনে গৌরনদী রিপোটার্স ইউনিটিতে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠান

    | ১০:২৮, ফেব্রুয়ারি ২৭ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদের সাবেক সম্পাদক এবং দৈনিক বরিশালের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক বরিশালের সাহসী সাংবাদিক মীর মনিরুজ্জামানের মৃত্যুতে গৌরনদী রিপোটার্স ইউনিটি একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন। রিপোটার্স ইউনিটির নবীন ও তরুন প্রজন্মের সাংবাদিকদের কাছে মীর মনিরুজ্জামানের সাংবাদিকতা জীবনের সাহসী,  আদর্শ ও সংগ্রামী জীবনী নিয়ে স্মরন সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন সাংবাদিকদের সামনে প্রয়াত সাংবাদিক মীর মনিরুজ্জামানের আদর্শ, সততা ও জীবনী তুলে ধরেন মীর মনিরের সাংবাদিকতা জীবনের ঘনিষ্ঠ সহযোদ্ধা, সিনিয়র সাংবাদিক গৌরনদী রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির।
    গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে স্মরন  সভায়  বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি আবু সাঈদ খন্দকার, সাধারন সম্পাদক বেলাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আনিসুর রহমান, মোঃ সহ-সম্পাদক এস,এম, মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ  এস, এম, মিজান, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রনি, জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি পলাশ তালুকদার, কোষাধ্যক্ষ লোকমান হোসেন রাজু দৈনিক বরিশাল কথার গৌরনদী প্রতিনিধি জাহিদ হাওলাদার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ভিডিপি ব্যাংকের পরিচালক, রাষ্ট্রপতি সেবা পদকপ্রাপ্ত এ্যাডভোকেট সাহিদা আকতার।  দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারী গৌরনদী বাসষ্টা- জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ ইসমাইল হোসেন। নবীন সাংবাদিকরা বক্তব্যে বলেন, আমরা সাংবাদিক মীর মনিরুজ্জামান সম্পর্কে এতটা অবহিত ছিলাম না, তার সততা, আদর্শকে ধারন করে আমরা আগামি পথ চলবো। এবং যে কোন সাংবাদিক নির্যাতনে আমরা মীর মনিরকে অনুসরন করে পথ চলবো।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top