Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ছাত্রলীগ নেতা টিপু ও কামালের মৃত্যুবার্ষিকী পালিত

    | ১৬:০২, ফেব্রুয়ারি ১৫ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম খায়রুল আহসান টিপু ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কামাল হোসেনের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার ছাত্রলীগ ও মহুমদ্বয়ের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে সকালে কালোব্যাচ ধারন, দলীয় কার্যালয়ে ও মরহুমদ্বয়ের বাড়িতে দিনভর কোরআন খানি ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মরহুমদ্বায়ের কবরে ফুল দিয়ে সম্মান জানান বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ।

    দুপুরে মরহুম খায়রুল আহসান টিপু’র বাড়ি উপজেলার পশ্চিম বাউরগাতিতে এক শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠান উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়েরুল ইসলাম সান্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শোক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদীর পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: হারিছুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাদ আশিক আব্দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, আসন্ন গৌরনদী উপজেলা পরিষদের উপ-নির্বাচনের আওয়ামীলীগের দলীয় প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী, বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট রঞ্জিত সমদ্দার, সদস্য রাজু আহম্মেদ হারুন, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা। বক্তব্য রাখেন ইতালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবদলের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমান দ্বীপ, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোলা- বেপারী, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, মরহুমের সহদোর ও বাউরগাতি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলম মোল্লাসহ অন্যনা নেতৃবৃন্দ। শেষে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে দোয়্ াও মোনাজাত করা হয়। প্রসঙ্গ, ১৯৯১ সালের এই দিনে ছাত্রলীগ নেতা টিপু ও কামাল বোমা বিষ্ফোরনে নিহত হয়।

    Post Views: ২২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top