Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম

    | ১১:৪৭, জানুয়ারি ১২ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ পারিবারিক বিরোধের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার কালনা গ্রামে বুধবার সন্ধ্যায় দশম শ্রেনীর ছাত্রী তানিয়া আকতার (১৫) ও তা ছোট বোন অস্টম শ্রেনীর ছাত্রী মনিয়া আকতারকে (১৩) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ চাচা সাইফুল ফকির ও তার সহযোগীরা।
    আহত দুই স্কুল ছাত্রীর বাবা মো. নাসির উদ্দিন ফকির জানান, জমাজমি নিয়ে তার ছোট ভাই মো. সাইফুল ফকিরের সঙ্গে দীর্ঘ দিন যাবত তার (নাসিরের) বিরোধ চলে আসছিল। গত বুধবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের সঙ্গে তার হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে সন্ধ্যা ৭টার দিকে নাসির ফকির তার ২/৩ সহযোগীকে নিয়ে তার উপর হামলা চালায়। এসময় তার দুই কন্যা দশম শ্রেনীর ছাত্রী তানিয়া আকতার ও তার বোন অস্টম শ্রেনীর ছাত্রী মনিয়া আকতার তাকে রক্ষায় এগিয়ে আসলে নাসির ফকির ও তার সহযোগীরা দুই বোনকে কুপিয়ে জখম করেছে।
    নাম প্রকাশ না করার শর্তে আহতদের এক স্বজন অভিযোগ করেন, গুরুতর আহত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসার পথে নাসির ও তার লোকজন হাসপাতালে যেতে বাধা দেন। পরে তারা বাড়ি ফিরে গিয়ে পালিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। নাসির উদ্দিন ফকির অভিযোগ করেন, পুলিশ বুধবার রাতে সাইফুল ফকিরকে আটক করে রহস্যজনক কারনে গতকাল বৃহস্পতিবা ছেড়ে দেন।
    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাইফুল ফকির হামলার কথা অস্বীকার করে বলেন, আমাকে জব্দ করতে নিজেরাই জখমের ঘটনা ঘটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারনা চালাচ্ছে।  গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন লিখিত অভিযোগ দায়ের না করায় সাইফুলকে ছেড়ে দেয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

    Post Views: ৪৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Top