Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ৪ দিনেও সন্ধান মিলেনি নিঁখোজ যুবতির

    | ১০:৪৮, জানুয়ারি ১০ ২০১৭ মিনিট


    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গত শনিবার রাতে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা বরিশালের গৌরনদীগামী লঞ্চ এমভি মানসী থেকে নিখোঁজ যুবতি সেলিনা আক্তার (১৮)র চার দিনেও সন্ধান মিলেনি । এ ঘটনায়  সোমবার গৌরনদী থানায় জিডি করতে পুলিশ তা গ্রহন করেননি।
    নিঁখোজ যুবতি সেলিনা আক্তারের মামা আ. জলিল সরদার জানান, তার বোন আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের শিউলি বেগম তার তিন কন্যা ও এক পুত্রকে নিয়ে শনিবার রাতে ঢাকা সদরঘাট থেকে গৌরনদীগামী মানসী লঞ্চে  বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।  ওই রাতে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি পৌছলে তার বোন শিউলি বেগমের বড় কন্যা সেলিনা আক্তার (১৮) বাথরুমে যাওয়ার জন্য লঞ্চের নিচ তলায় নেমে আসেন। এসময় বোন শিউলি ঘুমে ছিলেন। ঘুম ভেঙ্গে উঠে তার কন্যা  সেলিনাকে দেখতে না পেয়ে পাশের লোকজনকে জিজ্ঞাসা করেন। তারা কোন সন্ধান দিতে না পারলে  শিউলি কান্না কাটি শুরু করেন। লঞ্চের বিভিন্ন স্থানে ও স্জনদের বাড়িতে খোঁজাখুজি করেও কন্যা সেলিনার কোন সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে লঞ্চটি গৌরনদীতে পৌছলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। গতকাল সোমবার সকালে গৌরনদী থানায় জিডি করতে গেলে পুলিশ তা গ্রহন করেননি বলে নিঁখোজ যুবতির মামা জলিল অভিযোগ করেন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, নিখোঁজের ঘটনা গৌরনদী থানাধীন নয় বিধায় জিডি গ্রহন করা হয়নি। নিখোঁজের মা শিউলি বেগম অভিযোগ করে বলেন, আমার কন্যা নিখোঁজ হওয়ার বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ রহস্যনজক আচরন করেছে। এ ঘটনার সঙ্গে লঞ্চের কোরানী জড়িত থাকতে পারে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top