Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    স্বৈরাচার পতন দিবস ২০১৬ উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

    | ১১:০৫, ডিসেম্বর ০৬ ২০১৬ মিনিট

    gournadi-photo-001
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ  ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস ২০১৬ উপলক্ষে তৎকালীন ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনের গৌরনদী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল মঙ্গলবার গৌরনদী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামণায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনের গৌরনদী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সৈয়দ নকিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনের গৌরনদী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহবায়ক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন তৎকালীন সময়ের ছাত্রনেতা ও সংগ্রাম পরিষদের যুগ্ম সফিকুর রহমান স্বপন শরীফ, মোঃ জামাল হাওলাদার, এনামুল কবির বাদল, সদস্য রফিক চোকদার, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, অনলাইন দৈনিক গৌরনদী২৪ ডটকমের নির্বাহী সম্পাদক আনিসুর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক বেলাল হোসেন, পলাশ তালুকদার, কাজী আল আমিন, লোকমান হোসেন রাজু, রফিকুল ইসলাম রনি । অনুষ্ঠানে ৯০‘র স্বৈরাচারী অন্দোলনে  সকল শহীদদের ও ৯০‘র স্বৈরাচার বিরোধী আন্দোলনের গৌরনদী সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উপদেষ্টা মরহুম খায়রুল মোঃ আহসান টিপু ও যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

    Post Views: ১৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top