Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তিন দিন ব্যাপি সংবাদ কর্মি, লেখকদের কর্মশালার সমাপনী অনুষ্ঠান

    | ০৯:৩১, নভেম্বর ১৯ ২০১৬ মিনিট

    dsc07489
    নিজস্ব প্রতিবেদক,  গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল কাথলিক ডাইওসিসের ধর্মপ্রদেশীয় সামাজিক যোগাযোগ বিষয়ক কমিশনের উদ্যোগে নবীন সংবাদ কর্মি, লেখক-লেখিকাদের তিন দিন ব্যাপি কর্মশালা ২০১৬র সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার গৌরনদী ধর্ম পল্লী কাথলিক চার্চে অনুষ্ঠিত হয়। অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক সাংবাদিকতা, তথ্য সংগ্রহের ধারনাসমূহ, তথ্য সংগ্রহের বিষয়সমূহ ও সাংবাদিকতার চ্যালেঞ্জ” বিষয়ে প্রশিক্ষক ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদীতে ৩৫ বছর ধরে কর্মরত সিনিয়র সাংবাদিক ও জহুরুল ইসলাম জহির। গনমাধ্যমের প্রভাব ও নৈতিকতা বিষয়ে রিসোর্স পারসন ছিলেন বরিশাল কাথলিক ডাইওসিস সামাজিক যোগাযোগ বিষয়ক কমিশনের সমন্বয়কারী যোয়াকিম বালা, রিসোর্স পার ছিলেন গৌরনদী ধর্মপল্লীর প্রধান পুরোহিত ফাদার লেকাভালিয়ে গোমেজ, লেখালেখির ধারনা বিষয়ে রিসোর্স পারসন ছিলেন ফাদার বিপুল দাস (সিএসসি), মিঃ সুমন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ উত্তম দাস, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাংবাদিক কাজী আল আমিন। বক্তব্য রাখেন কর্মশালার সমন্বয়কারী মিঃ তুহিন সরকার। তিন দিন ব্যাপি কর্মশালায় বিভিন্ন ক্যাথলিক ধর্ম পল্লীর ৭০ জন নবীন নারী পুরুষ সংবাদ কর্মি, লেখক-লেখিকা অংশগ্রহন করেন।

    Post Views: ২৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    Top