Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে তিন মাদকসেবীর ৬ মাস করে কারাদন্ড

    | ১৩:৫৬, নভেম্বর ০৫ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদক (গাঁজা) সেবন ও বহনের দায়ে বরিশালের গৌরনদী পৌরসভার কাছেমাবাদ এলাকার তিন মাদকসেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুব আলম এ কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- গৌরনদী পৌর শহরের কাছেমাবাদ এলাকার ইদ্রিস বয়াতীর ছেলে মো. আমিনুল ইসলাম বয়াতী (২৩),  লোকমান আকনের ছেলে রিয়াদ আকন (২৪), মোশারফ মোল্লার ছেলে মিলন মোল্লা (২৬)। গতকাল বিকালে দন্ডপ্রাপ্তদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে সোপর্দ করেছে থানা পুলিশ।
    গৌরনদী মডেল থানার এস.আই মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হরিসোনা গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সেবন কালে কাছেমাবাদ এলাকার মো. আমিনুল ইসলাম বয়াতী (২৩),  রিয়াদ আকন (২৪), মিলন মোল্লা (২৬)কে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করেন। তাদেরকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  গৌরনদীর ইউএনও মো. মাহাবুব আলমের কাছে সোপার্দ করা হয়। ভ্রাম্যমান আদালতে আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন ।

    Post Views: ১৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top