Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

    | ১৫:৫৪, অক্টোবর ২৬ ২০১৬ মিনিট

    24-copy
    নিজস্ব প্রতিবেদক,  গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীতে বুধবার সকালে দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত সঞ্জিত দাস (২১) ও ইব্রাহীম ফকিরকে (২০) ওই দিন বিকেলে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।
    গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে বাটাজোর কবিবাড়ি ব্রিজের উপর থেকে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম ৩০ গ্রাম গাঁজাসহ শৌলাকার গ্রামের সত্যদাসের পুত্র সঞ্জিত দাস ও বাটাজোর গ্রামের বারেক ফকিরের পুত্র ইব্রাহীম ফকিরকে আটক করে। আটককৃতদের বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ও ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম। দন্ডপ্রাপ্তদের ওই দিন বিকেলে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ।

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top