Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে পল্লী চিকিৎসক কর্তৃক এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা

    | ১১:২৯, অক্টোবর ২১ ২০১৬ মিনিট

    24-copy
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার বার্থী বাজারে এক গৃহবধু (১৯) চিকিৎসা সেবা নিতে আসলে পল্লী চিকিৎসক চেম্বারের মধ্যে তাকে ধর্ষনের চেষ্টা করে ব্যার্থ হয়ে শ্লীলতাহানি ঘটায় । ঘটনার তিন দিন অতিবাহিত হলেও প্রভাবশালীদের হুমকির মুখে মামলা করতে পারেনি গৃহবধূর ও তার পরিবার। মোটা অংকের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে উঠে পরে লেগেছেন স্থানীয় প্রভাবশালী মহল ।

    উপজেলার বার্থী ইউনিয়নের তাঁরাকুপি গ্রামের নির্যাতিতা গৃহবধু অভিযোগ করেন, বিগত কয়েকদিন যাবত তিনি জ্বরে ভুগছেন। গত বুধবার ১৯ অক্টোবর দুপুর ২টার দিকে চিকিৎসা নেয়ার জন্য ওই গৃহবধু তার শ্বাশুড়িকে সাথে নিয়ে বার্থী বাজারে পল্লী চিকিৎসক আশ্রাফুর ইসলাম ওরফে অসি ডাক্তারের চেম্বারে যান। এ সময় পল্লী চিকিৎসক আশ্রাফুর ইসলাম শ্বাশুড়িকে চেম্বারের সামনে বসিয়ে পিছনে গৃহবধুকে নিয়ে যায়। পিছনের দরজা বন্ধ করে গৃহবধুকে বেডে শুয়িয়ে শরীরের স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে এক পর্যায়েং ধর্ষনের চেষ্টা চালায়।  এক পর্যায়ে গৃহবধুর আত্মচিৎকারে তার শ্বাশুড়ি এগিয়ে আসলে ডাক্তার তার পিছনের দরজা খুলে পালিয়ে গিয়ে তিন দিন ধরে আত্মগোপনে রয়েছে। এ নিয়ে শুক্রবার রাতে বার্থীতে এক সালিস বৈঠক বসে। উক্ত সালিস বৈঠকে উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের সদস্য খায়রুল আহসান খোকন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বজলুর রশিদ, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন বেগ। বৈঠকের সুত্র মতে পল্লী চিকিৎসক আশ্রাফুর ইসলামকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
    ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বজলুর রশিদ টাকার বিষয়টি অস্বীকার করে মুঠো ফোনে বলেন, খোকন মেম্বরের ব্যবসায়ী প্রতিষ্টানে বৈঠক হয়েছিল তবে কোন সিদ্বান্ত হয়নি। আওয়ামীলীগের সম্মেলন শেষে বাড়ি ফিরে এসে বিষয়টি মিমাংসা করা হবে’। ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা বলেন, পল্লী চিকিৎসক আশ্রাফুর ইসলাম ওরফে অসি পূর্বেও চিকিৎসার নামে অসংখ্য নারী রোগীর ইজ্জত নষ্ট করেছে আত্ম সম্মানের ভয়ে কেউই মুখ খোলেনি। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আশ্রাফুর ইসলাম ওরফে অসি বলেন, আমি ব্যবস্থ আছি পরে কথা বলবো।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী –আগৈলঝাড়ার বিএনপি নেতাকর্মির উদ্দেশ্যে  …তথ্য ও  সমাপ্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন “রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন”
    • ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন
    • আমাদের সচেতনতার ঘাটতির কারণেঅসংখ্য শিশু হাম-রুবেলায় আক্রান্ত হয়েঅকালে প্রাণ হারাচ্ছে …… তথ্য ও সম্প্রচার মন্ত্রীএম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদীতে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’র কমিটি গঠন
    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    Top