Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার

    | ১৫:৫২, অক্টোবর ১৬ ২০১৬ মিনিট

    gournadi-photo-01
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদী এলাকা থেকে শনিবার সন্ধ্যায় ২০০পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে  গৌরনদী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-গোপালগঞ্জ জেলা সদরের গোপালপুর গ্রামের মাদক বিক্রেতা আমিনুল শেখ(৩০), মোঃ পান্না খোন্দকার (৩৫),বরিশালের মুলাদী উপজেলার বালিয়াটলী গ্রামের মোটর সাইকেল চালক মোঃ বেল্লাল হাওলাদার (২২)।
    গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন জানান, প্রতিদিনের  ন্যায় থানার এস.আই মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ পালরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজপত্র চেক করা শুরু করেন। এ সময় সুন্দরদী এলাকা থেকে গোপালগঞ্জগামী একটি মোটর সাইকেলকে থামানোর জন্য পুলিশ সিগ্যাল দিলে মোটর সাইকেলটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটর সাইকেলটি ধাওয়া করে মোটর সাইকেলসহ ৩ আরোহীকে আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে আমিনুল শেখ (৩০), মোঃ পান্না খোন্দকারের কাছ থেকে ২০০পিস ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে থানার এস.আই মোঃ নুজরুল ইসলাম বাদি হয়ে আটককৃত ওই তিনজনকে আসামি করে মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করে।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top