Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    বরিশালে নির্বাচনী সহিংসতায় নিহত-১ ॥ আহত-১৫

    | ১৮:১৯, মার্চ ১৬ ২০১৬ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরচর থানাধীন ভাষানচর ইউনিয়নের বড়ইয়া গ্রামে বুধবার সকালে ঘন্টাব্যাপী নির্বাচনী সহিংসতায় সমির চারু (৪০) নামের একজন ঘটনাস্থলেই নিহত ও কমপক্ষে ১৫জন আহত হয়েন। গুরুতর আহত পারুল বেগমকে শেবাচিম হাসপাতালে ও অন্যান্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।
    ভাষানচর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সভাপতি নজরুল ইসলাম চুন্নু অভিযোগ করেন, আনারস মার্কার প্রার্থী (আ’লীগের বিদ্রোহী) মজিবুর রহমান প্যাদার সমর্থক ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও মেম্বর প্রার্থী শাহাবুদ্দিন ও আরেক মেম্বর প্রার্থী জামাল হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে আটটার দিকে আমার সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এসময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই একজন নিহত ও উভয়গ্র“পের কমপক্ষে ১৫জন আহত হয়েছে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও আনারস মার্কার প্রার্থী মজিবুর রহমান প্যাদা জানান, ভাষানচরের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ফরিদ ও সবুজের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখানে চেয়ারম্যান প্রার্থীদের কোন বিরোধের সূত্রপাত নেই। তিনি আরও বলেন, বড়ইয়া গ্রামের রাজ্জাক চারুর পুত্র নিহত সমীর চারু ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও আমার সমর্থক।
    কাজীরহাট থানার ওসি এমআর শওকত আনোয়ার বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে মেম্বার প্রার্থী ফরিদ ও সবুজের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার সত্যতা পাওয়া গেছে।

    Post Views: ৩৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    Top