Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদী ইউএনও কার্যালয়ে ঢুকে নারীর আত্মহত্যার চেষ্টা, গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ

    | ১৬:৫৭, নভেম্বর ২১ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে নুপুর আক্তার (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ের দোতলা অংশের একটি কক্ষে এই ঘটনা ঘটে।
    নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের রশিদ সরদারের মেয়ে নুপুর আক্তার ওই সময় অফিস সহকারীর কক্ষে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অফিস সহকারীরা বিষয়টি টের পেয়ে দ্রæত তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নুপুর আক্তার দীর্ঘদিন ধরে তার মাদকাসক্ত ভাইয়ের নির্যাতনের শিকার হয়ে আসছেন। ভাইয়ের অত্যাচার থেকে মুক্তি ও আইনি সুরক্ষার আশায় তিনি একাধিকবার ইউএনও কার্যালয়ে আসেন। কিন্তু কাঙ্ক্ষিত সমাধান না পেয়ে গভীর হতাশায় তিনি চরম পথ বেছে নেওয়ার চেষ্টা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তার দাবি, স¤প্রতি নুপুরকে দেশীয় অস্ত্র ‘ডেগার’ দিয়ে হত্যার চেষ্টাও করা হয়। ঘটনার বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘অফিস সহকারীরা ইউএনও কার্যালয়ে আত্মহত্যার চেষ্টা করতে দেখে ওই নারীকে আটকে রাখেন এবং আমাদের খবর দেন। এ ঘটনায় অফিস সহকারি কবির হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ নুপুর আক্তারকে জেলহাজতে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেনের সরকারি মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

    Post Views: ১৭০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top