Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত ‎

    | ১৭:২২, নভেম্বর ২০ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী-আগৈলঝাড়া (বরিশাল-১) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় গৌরনদী বাস স্ট্যান্ডে চরুইভাতী রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    ‎‎সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসাইন, গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি ওবায়দুল হক নবী, সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা সভাপতি মো. সাব্বির হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‎মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদী বলেন নির্বাচিত হতে পারলে এই অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব দূরীকরণে বাস্তবসম্মত কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া শিক্ষা খাতে আধুনিকতা,  স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্তি, রাস্তা-ঘাট, ড্রেনেজ, কৃষি সহায়তা, পরিষ্কার পানি এবং পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে একটি উন্নত, নিরাপদ ও জনবান্ধব গৌরনদী-আগৈলঝাড়া গড়ে তোলাই আমার অঙ্গীকার।”‎তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা, সমালোচনা ও পরামর্শ আমাকে এই পথচলায় শক্তি যোগাবে।

    Post Views: ১১৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top