Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে চুরির ঘটনা চোর আতঙ্কে ব্যবসায়ীরা

    | ২০:৪৬, আগস্ট ২৫ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। ২৫ আগস্ট, সোমবার গভীর রাতে টরকী বাসস্ট্যান্ড বন্দর রোডে তফসিল অফিস মসজিদসংলগ্ন একটি কামারের দোকান থেকে প্রায় ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। গত এক মাসে উপজেলার বিভিন্ন স্থানে ২০ থেকে ২৫টি চুরির ঘটনা ঘটেছে। ওই সব চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোপ প্রকাশন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

    কামার শিল্পের কারিগর ও দোকান মালিক রূপক কর্মকার জানান, কাজ শেষে রাতে ভালো ভাবে দোকান বন্ধ করে যাই। প্রতিদিনের মতো আজ সকাল ৮টায় দোকান খুলতে গিয়ে দেখি দোকানের মালামাল এলোমেলো। ক্যাশ ভাঙা দোকানের ভিতর কাঠের একটি বাক্সে তৈরি করার অর্ডারি মালামাল তালা মেরে রেখেছিলাম। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন হাটবাজারের জন্য দা, বটি, কাস্তে, খোন্তা, কুড়াল, সাবলসহ কৃষি কাজে ব্যবহৃত জিনিসপত্র বানানো হয়েছিল। কিন্তু চোরচক্র দোকানের পিছনের টিন ভেঙে প্রায় ৪০ হাজার টাকার মাল নিয়ে গেছে।

    তিনি আরও জানান, এর আগে গত মঙ্গলবার আমার দোকান থেকে প্রায় ১০০ ফিট দূরে ছোট ভাই মনোজ কর্মকারের বাসায় দিনের বেলায় চুরি হয়েছে। চোরচক্র চার্জে থাকা একটি মোবাইল ফোন, তার পাঁচ বছরের মেয়ের হাতের আংটি এবং ঘরে থাকা নগদ ৪-৫ হাজার টাকা নিয়ে যায়। ঘটনার সময় বাজারে যাওয়ায় বাসায় কেউ ছিল না।

    এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি এইমাত্র আপনার মাধ্যমে জানলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর পর বিস্তারিত জানা যাবে।”

    Post Views: ১৪৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top