Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ঘুষ নিয়ে একজনের জমি অন্য জনকে লিজ দেওয়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে প্রতিবাদ সভা

    | ২২:০২, আগস্ট ১২ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাললের আগৈলঝাড়ায় ঘুষ নিয়ে একজনের জমি অন্য জনকে লিজ দেওয়ায় অভিযোগ উঠেছে তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে। এলাকাবাসী প্রতিবাদ সভা করে উপজেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এই মানববন্ধন করেছে । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, শাবানা কর্মকার, চিত্র বেপারী, প্রতিভা মালাকার ও তৃপ্তি কর্মকারসহ প্রমুখ।
    জানা গেছে, সরকারী খাস জমি সরকার থেকে লিজ নিয়ে দীর্ঘ ৫৮ বছর ধরে ৭৮ শতাংশ জায়গা ভোগ দখল করে আসছিলেন আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের জনসুব্রত কর্মকার, এলিজাবেথ, এলবার্ট কর্মকার ও ক্লিটন কর্মকার। ওই জায়গার জন্য ২০২১ সালে দেবপ্রসাদ কর্মকারকে হত্যা করা হয়েছিল। ওই জায়গা পুনরায় লিজের জন্য ২০২৪ সালে আবেদন করেন তারা। আবেদনের পরে উপজেলা ভূমি অফিস থেকে একাধিকবার তদন্ত করলেও তারা কোন সুরাহা করেনি। উল্টো উপজেলা ভূমি অফিস নিজেরা অর্থনৈতিক ভাবে লাভবান হয়ে এবং ঘুষ নিয়ে ওই জায়গা লিজের জন্য বাকাল গ্রামের কাদের ভাট্টি নামের এক ব্যক্তিকে দিয়ে আবেদন করান। পরে উপজেলা সাবেক সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন’র নির্দেশে বাকাল ইউনিয়নের তহশিলদার সরদার মুজিবুর রহমান ও সার্ভেয়ার সরোয়ার হোসেন নিজেরা অর্থনৈতিক ভাবে লাভবান হয়ে তদন্ত করে ওই ৭৮ শতাংশ জায়গা থেকে ২৮ শতাংশ জায়গা কর্তন করে কাদের ভাট্টিকে দেন। তদন্তের ব্যাপারে ৫৮ বছর ধরে ভোগদখলকারীদের কাউকে কিছুই জানায়নি। গোপনে তদন্ত করেছে ভূমি অফিস।
    এব্যাপারে বাকাল ইউনিয়নের তহশিলদার সরদার মুজিবুর রহমান অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার কথা অস্বীকার করে বলেন, আমরা তদন্ত করে যা পেয়েছি তাই দিয়েছি। উর্ধ্বতন কর্মকর্তা কি করেছে তা আমরা জানিনা।
    এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি। জেনে-শুনে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ১৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বেপরোয়া ট্রাক সেতুর রেলিং ভেঙ্গে খালে
    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    Top