Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    ব্যবসায়ীকে তুলে নিয়ে স্বর্নালংকার ছিনতাই

    | ২২:০০, আগস্ট ১২ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ আইনশৃংখলা বাহিনীর সদস্য পরিচয়ে স্বর্ন ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে স্বর্ন ও নগদ টাকা লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি গত ১০ আগষ্ট রাতে সংঘঠিত হলেও মঙ্গলবার (১২ আগষ্ট) এলাকায় চাউর হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভুক্তভোগি ব্যবসায়ী জুয়েল সরদার (৪৫) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের পলক জুয়েলার্সের মালিক। সে উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রামের আজাহার সরদারের ছেলে।
    ভুক্তভোগি স্বর্ন ব্যবসায়ী জুয়েল সরদারের ভাগ্নে রাকিব হোসেন অভিযোগ করে বলেন, বিগত ৭ বছর যাবত তার মামা জুয়েল সরদার বাটাজোর বন্দরে জুয়েলার্সের ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১০ আগষ্ট রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করে ভ্যানযোগে বাসায় ফিরছিলেন তার মামা জুয়েল সরদার। পথিমধ্যে মহাসড়কের বাটাজোর মাধ্যমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে র‌্যাব পরিচয়ে ভ্যান থেকে তার মামাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে মাইক্রোবাসের মধ্যে বসে ব্যাপক মারধর করে জুয়েলের কাছ থেকে ২৫ ভরি স্বর্ন ও দেড় লাখ টাকা লুট করে উজিরপুরের শিকারপুর সোনার বাংলা নামক এলাকায় তাকে ফেলে যায়। স্থানীয়দের মাধ্যমে খবরপেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
    গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি মৌখিক ভাবে জানার পর তদন্ত শুরু করা হয়েছে। এঘটনায় ভুক্তভোগি ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    Post Views: ১৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top