Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাদক, বাল্যবিবাহ ও ইভটিচিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    | ২২:১৭, আগস্ট ০৪ ২০২৫ মিনিট

     

    ‎‎ নিজস্ব প্রতিবেদকঃ দেশের সামাজিক অবক্ষয়ের অন্যতম প্রধান তিনটি সমস্যা—মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং। এই তিনটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে বরিশালের গৌরনদীতে  মাদক, বাল্যবিবাহ ও ইভটিচিং প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

    ‎‎সোমবার দুপুর ১২টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়  মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী।‎ বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান  সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক খন্দকার মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে আজ থেকেই মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সচেতন হতে হবে। অভিবাভক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং প্রশাসনকে একসাথে কাজ করতে হবে । তিনি আরো বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের গণ্ডিতে আবদ্ধ রাখা যাবে না। সমাজের নানা বাস্তব সমস্যা সম্পর্কেও তাদের সচেতন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে হলে শুধু আইন প্রয়োগ নয়, প্রয়োজন ঘরে ঘরে সচেতনতা গড়ে তোলা। এ ধরনের উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সামাজিক নেতৃত্বে পরিণত করতে পারে, যা একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। ‎আলোচনা শেষে ক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম, শক্তি বিশ্বাস, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান সুমন, নিগার সুলতানা, মাসুমা পারভিন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. বাদশা। ‎এছাড়াও অভিভাবক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন ।

    Post Views: ৮৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top