Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    দেশ নায়ক তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষরযন্ত্রের প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

    | ২১:১৫, জুলাই ২৩ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বিএনপি দলের বিরুদ্ধে ষড়যন্ত্র, অপপ্রচার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান সম্পর্কে অশ্লীন শ্লোগান, বক্তব্য এবং আগামি জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    গৌরনদী, আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছে শেষ হয়। বিক্ষোভ মিছিলের শুরুতে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্কব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান। এর পরে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সম সাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বরিশাল বিভাগের দায়িত্বে আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহির, এসএম মনিরুজ্জামান, মঞ্জুর হোসেন মিলন, তাইফুর রহমান কচি, হোসনেয়ারা বেবি, আবুল হোসেন লাল্টু, মাসুদ হাসান মিটু। বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া উপজেলা যুবদল নেতা মো. হেমায়েত, গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    Post Views: ৮৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top