Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে দুই দলিল লেখকের কারাদন্ড

    | ২০:০৫, জুলাই ১৭ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে পর্চা জালিয়াতির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে দুই দলিল লেখককে ভ্রাম্যমান আদালতে তিন মাসের কারাদন্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- গৌরনদী সাব রেজিষ্ট্রি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও মধ্য হোসনাবাদ এলাকার মহসিন উদ্দিনের ছেলে মো. ইমন (৪০) এবং দলিল লেখক ও পিঙ্গলাকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে মাহমুদ হাসান সজল।
    ভূমি অফিস সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়ন পরিষদের সাবেক সংরক্ষিত সদস্যা সাবিনা ইয়াসমিন তার জমির রেকর্ড সংশোধনের জন্য ভূমি অফিসে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট মাঠ পর্চা ভূয়া হওয়ায় ওই নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় সে (সাবিনা) ভূয়া পর্চা তৈরির জন্য দুই দলিল লেখককে দায়ী করে লিখিত অভিযোগ করেন।

    সাবেক ইউপি সদস্যা সাবিনা ইয়াসমিন জানান, জমির রেকর্ড সংশোধনের জন্য দলিল লেখকদের সঙ্গে আলোচনা করি। পরবর্তীতে তারা আমার কাছ থেকে দুই হাজার টাকা নিয়ে পর্চা বানিয়ে দেয়। পরবর্তীতে ওই পর্চা দিয়ে রেকর্ড সংশোধনের আবেদন করি। তারা যে ভূয়া পর্চা বানিয়ে দিয়েছে তা আমার জানা ছিলোনা।
    তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, ওই নারীর আবেদনের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য দুই দলিল লেখককে আমার অফিসে ডেকে আনা হয়। এসময় তারা সাব-রেজিষ্টার এবং দলিল লেখক সমিতির সভাপতির সামনেই ভূয়া পর্চা তৈরির দায় স্বীকার করে। পরে ভ্রামামান আদালতের মাধ্যমে উভয়কে জেল-জরিমানা করা হয়। গৌরনদী মডেল থানার নবাগত ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, দুই দলিল লেখক থানায় আটক আছেন। দন্ডের কাগজপত্র হাতে পেলে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হবে।

    Post Views: ৭৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top