Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিলো -স্বপন

    | ২১:৪৩, জুলাই ১৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছিলেন, সেদিন মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য রাজাকার-আল বদর বাহিনী তৈরি করা হয়েছিলো। যারা রাজাকার-আল বদরের দায়িত্ব পালন করেছেন এদেশের মানুষ তাদের ভোলে নাই। পাকিস্তানি বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে রাজাকাররা এদেশের লক্ষ লক্ষ মানুষকে যদি হত্যা করতে পারে। তাহলে তারা (রাজাকার) সেদিন যদি মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমানকে পেত তাহলে তাকেও হত্যা করতো।
    বুধবার দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপি’র আয়োজনে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদের ১৫ বছরে নিহত জুলাই-শহীদ সহ সকল শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইতিহাসে রাজাকাররা এক ভাবে পরিচিত। কিন্তু শেখ হাসিনার ক্ষমতার যারা বিরোধীতা করেছে, যারা ফ্যাসিবাদের বিরোধীতা করেছে, শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। স্মরণসভায় বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
    একইদিন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা ও পৌর বিএনপি’র প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান স্বপন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় দুই উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

    Post Views: ১৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    • গৌরনদীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ  বিষয়ক দুইদিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন
    Top