Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে আইনজীবীর সহকারি ইয়াবাসহ গ্রেপ্তার

    | ১৭:০১, জুলাই ০৯ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বেপারীকে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন ফিসারী রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
    তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে মোটরসাইকেলযোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়া শহিদুল ইসলাম বেপারীর গতিরোধ করা হয়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে নীল প্যাকেটে রাখা ১৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
    তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম কটকস্থল গ্রামের বাসিন্দা হাসেম বেপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন। গ্রেপ্তারকৃতকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, শাহিদুল ইসলাম বেপারী দীর্ঘদিন থেকে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পরেন।
    গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম বেপারীকে বুধবার (৯ জুলাই) বরিশাল আদালতে সোর্পদ করা হয়েছে।

    Post Views: ৯৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    • আন্তর্জাতিক মানবিক সংস্থার উদ্যোগে গৌরনদীতে ইফতার মাহফিল
    • গৌরনদীতে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top