Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) উদ্যোগে বাঁধ অপসারন, পানি বন্দি থেকে মুক্ত হলেন শতাধিক পরিবার

    | ১৭:০০, জুলাই ০৯ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরির নির্দেশনায় গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উদ্যোগে জনস্বার্থবিরোধী বাঁধ অপসারন করা হল। ফলে পানিবন্দি শতাধিক পরিবারের জলাবদ্ধতা থেকে মুক্ত হলেন। এ সফল উদ্যোগের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন। ঘটনাটি ওই উপজেলার চাঁদশী ইউনিয়নের নরসিংহলপট্টি গ্রামের।
    গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, স্থানীয় প্রভাবশালী মজিবর রহমান খালে বাঁধ দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়ায় গ্রামের শতাধিক পরিবার চরম বিপাকের মধ্যে পড়ে যায়। তাকে (মজিবর) একাধিকবার বলা সত্তে¡ও তিনি বাঁধ অপসারনে রাজি হয়নি। কয়েকদিনের টানা বর্ষনে জলাবদ্ধতা আরো চরম পর্যায়ে পৌঁছলে বিষয়টি উপজেলা প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়। এরপরই মঙ্গলবার বিকেলে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন সহ থানা পুলিশের সদস্যরা। পরে জনগুরুত্বপূর্ন বিবেচনায় খালের বাঁধ কেটে দিয়ে শতাধিক পরিবারকে জলাবদ্ধতা থেকে মুক্ত করা হয়।
    এব্যাপারে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি স্যারের নির্দেশনায় খালের বাঁধ কেটে দেওয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

     

    Post Views: ৮১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    • ধানের র্শীষকে বিজয় করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ………. জহির উদ্দিন স্বপন
    • দলীয় শৃংখলা ভঙ্গ ও দলের পরিপন্থি কাজ করায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান দল থেকে বহিস্কার
    Top