Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে হানিফ পরিবহনের বাসের চাকায়  পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

    | ২২:৩৯, জুন ১৫ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-ঢাকা মহাসড়কের ভুরঘাটা এলাকায় রোববার সকালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের  চাকায় পিষ্ট হয়ে জাহিদ হাসান (২৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে  আটক করেছে। তবে বাসটির চালকও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ৮টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশেএ দুর্ঘটনাটি ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহণের ঢাকা মেট্রো ব ১২-৩৬৭১নম্বরের যাত্রীবাহী বাসটিঢাকা মেট্রো ল২১-০৯৩৮নম্বরের মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে আরোহীসহ চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট  হয়ে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান (২৯ ) ঘটনাস্থলেই নিহত হন। নিহত জাহিদ হাসানের বাড়ি মাদারীপুর জেলার শিবচর পৌরসভার বীরহামগঞ্জ এলাকার তালুকদার কান্দি গ্রামে। সে ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে গৌরনদী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।

    Post Views: ৬০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top