Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ট্রলার ডুবে নারী যাত্রীর মৃত্যু

    | ২১:১৫, জুন ০১ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর থেকে ছেড়ে যাওয়া মালবোঝাই একটি ট্রলার ডুবে মনি বেগম (৪০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে মনি বেগমের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত মনি বেগম মুলাদী উপজেলার বোয়ালিয়া গ্রামের মরহুম আলম সরদারের স্ত্রী।

    গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে মুদি মালামাল বোঝাই একটি ট্রলার টরকী বন্দর থেকে হোসনাবাদের উদ্দেশে ছেড়ে যায়। পথে চর রমজানপুর ঘাটে নোঙর করার সময় অতিরিক্ত মালামালের চাপে ট্রলারটি হঠাৎ ভারসাম্য হারিয়ে ডুবে যায়। ট্রলারে থাকা চালকসহ দু’ পুরুষ যাত্রী সাঁতার দিয়ে তীরে উঠতে পারলেও ওই নারী যাত্রী নদীর স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রæত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। বিকেলে অভিযান চালিয়ে নদী থেকে মনি বেগমের লাশ উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তা গৌরনদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    Post Views: ১০০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top