Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে বিএনপি’র গণঅবস্থান কর্মসূচি

    | ১৭:৪৯, মে ২২ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইসরাক হোসেনকে অবিলম্বে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গৌরনদী- আগৈলঝাড়া শাথার উদ্যোগে  ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ড এলাকায়  বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা এগারোটার দিকে সরকারি গৌরনদী কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ শেষে মহাসড়ক অবরোধ করে গণঅবস্থান কর্মসূচি পালন করেন।

    গণঅবস্থান কর্মসূচি পালনের আগে সরকারি গৌরনদী কলেজের শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ  হান্নান, সিনিয়ার যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ আহবায়ক কামরুজ্জামান খোকন,  আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম সচিব সরোয়ার হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু  সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। দাবী আদায় না হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।

     

    Post Views: ৬২

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top