Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে পিকআপের চাপায় কলেজ ছাত্র নিহত

    | ১৫:১৫, মে ১৬ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার এলাকায়  শুক্রবার সকালে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাপায়  ঝালকাঠি কলেজের  ছাত্র ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী শাহারিয়া আজাদ তালহা (২০) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত তালহা ঝালকাঠিতে কর্মরত পুলিশ কণষ্টবল আজাদ বেপারীর একমাত্র পুত্র । তার গ্রামের বাড়ি গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।  এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী হাইওয়ে  থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান,ঝালকাঠি সদর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আজাদ বেপারীর একমাত্র ছেলে ও ঝালকাঠি কলেজের  ছাত্র ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী শাহারিয়া আজাদ  তালহা  (২০) তার দুই বন্ধু হিমেল গোমস্তা (২৬) ও শাহীন মাল (১৮)র সঙ্গে শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাজার সংলগ্ন সরোয়ার মেম্বারের বাড়ির সামনে দাড়িয়ে তিন বন্ধু কথা বলছিল। এ সময়  হঠাৎ পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা পিকআপ তাদের চাপা দিলে তালহা ঘটনাস্থলেই প্রাণ হারান এবং  দুইবন্ধু গুরুতরভাবে  আহত হন। আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি আমিনুর রহমান জানান, পিকআপ ভ্যানটি শনাক্তের কাজ  এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    Post Views: ৫৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top