Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত- ১ আহত-৫

    | ১৫:২৭, মে ১৫ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে বৃহস্পতিবার মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী মর্জিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত ও ৫ যাত্রী গুরুতরভাবে আহত হন। আহত ৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান জানান, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিপরীত দিক আসা অবৈধ থ্রিহুইলার মাহেন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা যাত্রী উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় যানবাহনের যাত্রী মুরাদ কাজী (৪০), মোতালেব বেপারী (৬৫), মকবুল বেপারী (৬৭), চন্দন পাল (৩৫), পলাশ বিশ্বাসকে (৩২) গুরুতরভাবে আহত হয়। গৌরনদী ফায়ার সার্ভিস কর্মি ও পুলিশ আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে  গৌরনদীতে ৫ অদম্য নারীকে সম্মাননা প্রদান
    • জীবন জীবিকার মানউন্নয়নে গৌরনদীতে সিসিডিবির চেক হস্তান্তর অনুষ্ঠান
    • বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  দোয়া ও  মোনাজাত
    • গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তার হোমিওপ্যাথিক  কলেজ পরিদর্শন ও মতবিনিময়
    • ডাকাতির প্রস্তুতিকালে গৌরনদীতে চার ডাকাত গ্রেপ্তার
    • গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির শ্রমিকের মৃত
    • গৌরনদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    Top