Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় মাদক বিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায়  র‍্যাবের দুটি মামলা দায়ের

    | ২২:৩৯, এপ্রিল ২২ ২০২৫ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাব-৮’র মাদক বিরোধী অভিযানে গুলিতে একজন নিহতসহ  ঘটনায়  মঙ্গলবার বিকেলে র‍্যাব-৮র  ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। মামালায় আজ্ঞাতনামা ১৭ জনকে  আসামী করা হয়েছে।  ঘটনার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।  হতাহতের বাড়িতে এক ধরনের আতংক দেখা গেছে।

    নিহত সিয়াম মোল্লার চাচাত বোন কলেজ ছাত্রী মীম আক্তার বলেন, সিয়াম মোল্লা (১৮) কারফা আইডিয়াল কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিল। সোমবার  বিকেলে রাকিবকে নিয়ে বের হওয়ার কিছু সময় পরে আমরা এই দূঘটনার সংবাদ পাই। সিয়ামের মা জোসনা বেগম ছেলের শোকে অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।

    গুলিবিদ্ধ রাকিব মোল্লা চলতি বছর এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার  সহপাঠী মো.আলী হোসেন বলেন, আমরা সাহেবের হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় বারপাইকা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছি। সোমবার রাকিব আর আমি একই সাথে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরেছি। সন্ধ্যায় শুনি রাকিব গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাই। র‍্যাবের একটি সূত্র জানান, মাদক বিরোধী অভিযানে গুলির ঘটনায়  মঙ্গলবার বিকেলে র‍্যাব-৮’র ডিএডি শেখ রিয়াজুল ইসলাম বাদী হয়ে সরকারী কাজে বাঁধা ও মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে। যার নং-১২ ও ১৩ (২২-৪-২০২৫)। ওই দুটি মামলায় ২ জন পলাতক ও অজ্ঞাত ১৫ জনকে আসামী করা হয়েছে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো.অলিউল ইসলাম বলেন, র‍্যাবের মাদক বিরোধী অভিযানে গোলাগুলির ঘটনায় র‍্যাব বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। ওই মামলার আসীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।

    উল্লেখ্য, বরিশাল র‍্যাব-৮এর সাদা পোশাকধারী একদল সদস্য সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া গ্রামে আনোয়ার মৃধার বাড়ির দক্ষিণ পাশে জোরা ব্রিজের কাছে মাদক উদ্ধার অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার বাহেরঘাট গ্রামের রিপন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লা, খালেক মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী রাকিব মোল্লার নেতৃত্বে সাদা পোশাকধারী র‍্যাব সদ্যদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে র‍্যাব সদস্য ওপেল মাহামুদ রাজিব ও আরিফুল ইসলাম সাকিবকে আহত করে। এ সময় র‍্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী সিয়াম মোল্লার বুকের ডান পাশে ও রাকিব মোল্লার পেটে গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ ওই মাদক ব্যবসায়ীদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিয়াম মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ রাকিব মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, সোমবার রাতে হাসপাতাল তেকে লাশ গ্রহন করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজীব হোসেনের উপস্থিতিতে লাশের সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

    Post Views: ৮০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top