Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    সরিকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাঞ্চিত

    | ১৭:৩৭, মার্চ ০৬ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ হাট-বাজারের ইজারার দরপত্র দাখিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের সামনে সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঞ্জুর হোসেন মিলন লাঞ্চিত হয়েছেন এবং হামলা চালিয়ে তার চার সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
    সরিকল বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ তৈয়মুর রহমান জানান, উপজেলা প্রশাসন হাট বাজারের ইজারার দরপত্র আহবান করলে সরিকল হাটের অনুকূলে ব্যবসায়ীরা ১৬টি সিডিউল করেন। বুধবার বিকেলে সিডিউল ক্রেতারা বৈঠকে বসে সিদ্বান্ত নেন যে, এবারে কেউ দরপত্র জমা দিবো না। সরিকল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঞ্জুর হোসেন মিলন বৈঠকে সকলের সাথে একমত পোষন করেন কিন্তু ব্যবসায়ী সমিতির বৈঠকের সিদ্বান্ত অমান্য করে বৃহস্পতিবার দুপুরে গোপনে মঞ্জুর হোসেন মিলন নিজে দরপত্র দাখিল করে। এ ঘটনা জানাজানি হলে দুপুর দেড়টার দিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা মঞ্জুর হোসেন মিলনকে ধাওয়া করে গালিগালাজ করে লাঞ্চিত করে ও তার চার সমর্থককে মারধর করে। এক পর্যায়ে মিলন আত্মরক্ষায় দৌড়ে উপজেলা মসজিদে প্রবেশ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ প্রসঙ্গে মঞ্জুর হোসেন মিলন বলেন, আমি দরপত্র দাখিল করে বের হলে আমার সমর্থকদের মারধর করা হয়।

    Post Views: ৮০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top