Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় যুবলীগ নেতা গ্রেপ্তার

    | ১৬:২৭, ফেব্রুয়ারি ২৪ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগ ক্যাডার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের সানাউল প্যাদাকে (৪০) রোববার গভীর রাতে ইটালী প্রবাসীর স্ত্রীর (৩৪) সাথে গৌরনদী বন্দর সংলগ্ন বাসভবনে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্বামীসহ স্থাণীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সোমবার গৌরনদী মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ উভয়কে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করেছে।
    স্থাণীয় লোকজন ও পুলিশ জানান, গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নেরপূর্ব হোসনাবাদ গ্রামের সাদের বেপারীল পুত্র ইটালী প্রবাসী জুয়েল বেপারী (৩৮) গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এক মেয়েকে বিয়ে করেন। দীর্ঘ ১৮ বছর পরে স্বামী জুয়েল বেপারী ইটালী থেকে বাড়িতে আসলে স্ত্রীর সঙ্গে বুনিবোনাদ হচ্ছিল না। এ সময় স্ত্রী ছোট মেয়েকে নিয়ে গৌরনদী বন্দর সংলগ্ন নিজস্ব বাসভবনে বসবাস করে আসছিলেন। ইটালী প্রবাসী জুয়েল বেপারী অভিযোগ করে বলেন, আমার স্ত্রীর পরকীয়া করার বিষয়টি জেনে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পর থেকে আমার স্ত্রীর সাথে দাম্পত্য কলহ চলছিল এমন কি স্ত্রী আমার বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। এতে আমার বিষয়টি সন্দেহ হলে আমি দীর্ঘদিন বিষয়টি ধরার জন্য চেষ্টা করি। রোববার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আমার স্ত্রীর ভাগ্নপতি (ছোট বোনের স্বামী), যুবলীগ ক্যাডার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের সানাউল প্যাদার স্ত্রীর ঘরে ঢুকে অসামাজিক লিপ্ত হন। আমি বাহির থেকে তালাবদ্ধ করে পুলিশকে খবর দিলে রাত ১টায় পুলিশ উভয়কে আটক করেন।
    অভিযোগের ব্যাপারে জানতে থানা হাজতে থাকা সানাউল প্যাদার কাছে জিজ্ঞাসা করলে তিনি কথা বলতে রাজি হননি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ ইউনুস মিয়া বলেন, অসামাজি কাজে লিপ্ত থাকায় এক নারীসহ যুবলীগ নেতা সানাউল প্যাদাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার আদারতে প্রেরন করা হয়েছে।

    Post Views: ১১০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top