Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে নারীসহ চারজনে পিটিয়ে আহত

    | ১৬:৩৩, জানুয়ারি ১৯ ২০২৫ মিনিট

    নিজস্ব প্রতিবেদক: বিরোধীয় জমির গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে নারীসহ চারজনকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শংকরপাশা গ্রামের। হামলায় আহতরা হলেন- জানানারা বেগম (৬০) মাহিনুর বেগম (৩০), লাকি বেগম (২২) ও ইলিয়াস হাওলাদার। অপরদিকে পাল্টা হামলায় প্রতিপক্ষের কাবুল হাওলাদার নামের একজন আহত হয়েছে। ওই গ্রামের মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার অভিযোগ করে বলেন, বসতবাড়ির জমি নিয়ে প্রতিবেশি আলাউদ্দিন হাওলাদার গংদের সাথে বিরোধ রয়েছে। শনিবার সকাল দশটার দিকে প্রতিপক্ষ আলাউদ্দিন হাওলাদার, আল আমিন হাওলাদার ও নুরজামাল হাওলাদার সহ তাদের ১০/১২ জন সহযোগী নিয়ে বিরোধীয় জমির গাছ কাটা শুরু করে। এসময় বাড়ির নারী সদস্যরা বাঁধা দিলে তাদেরকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়। তিনি আরও বলেন, গত আগষ্টের পর থেকে প্রতিপক্ষরা নিজেদেরকে বিএনপি কর্মী দাবী করে আমাদের বসতবাড়ির জমিসহ গাছপালা দখলের চেষ্টা চালিয়ে আসছে। আমরা এঘটনার বিচার চাই। হামলার অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন হাওলাদার বলেন, জমি-গাছপালা আমাদের। ইব্রাহিম গংরা বিচার সালিশ মানতে চায়না। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, মারামারির ঘটনায় একপক্ষের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অপরপক্ষ অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top