Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে ত্রিমূখী সংঘর্ষে আহত-২০

    | ১৯:৫৩, ডিসেম্বর ২৮ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ যাত্রীবাহি দুইটি বাস ও তৈলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা। শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
    স্থানীয় বাসিন্দারা জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষন চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করেন। গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহি শ্যামলী, এসই পরিবহনের দুইটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের ওপর থেকে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

    Post Views: ৬৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকির প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
    • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
    • গৌরনদীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ-দোয়া অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা প্রশাসনের টরকী বন্দরের অবৈধ উচ্ছেদ অভিযান
    • বাংলা নববর্ষ উপলক্ষে গৌরনদীতে শোভাযাত্রাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান
    • গৌরনদতে মাদক বিক্রেতা পুলিশ দেখে  ইয়াবা গিলে  অসুস্থ্য
    • চাহিদামত তৈল না দেয়ায় পাম্প ম্যানেজারের উপর যুবদল নেতার হামলা
    Top