Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে ৩ নারীকে পিটিয়ে আহত

    | ১৯:৫০, ডিসেম্বর ২৮ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে টাকা ধার না দেয়ায় ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে প্রবাসীর স্ত্রীসহ তিনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দেবর  আল আমিন কবিরাজের বিরুদ্ধে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার কমলাপুর গ্রামের দুবাই প্রবাসী লিটন কবিরাজের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম, শালিকা তামান্না আক্তার, ভাগ্নি রিতা আক্তারকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রবাসীর স্ত্রী মাসুদা বেগম অভিযোগ করে বলেন, গত এক সপ্তাহ পূর্বে আমার দেবর আলামিন কবিরাজ আমার কাছে ৫০ হাজার টাকা ধার চায়। ইতিপূর্র্বে আলামিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ায় পুনরায় তাকে টাকা ধার দিতে অস্বীকার করি। টাকা ধার না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুর ২ টার দিকে আমার সঙ্গে আল আমিনের বাগ-বিতান্ডা বাধে। এক পর্যায়ে আলামিনের নেতৃত্বে ৩/৪ জনে হামলা চালিয়ে আমাকে (মাসুদা) আমার বোন (তামান্না), আমার ভাগ্নি (রিতা) কে বেধড়ক পিটিয়ে আহত করেছে। গুরুতর আহত অবস্থায় আমাদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আলামিন কবিরাজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কাউকে মারধর করি নাই। আমার বিরুাদ্ধে ভাবি মিথ্যা অভিযোগ করে অপ-প্রচার চালচ্ছে। গৌরনদী থানার ওসি মো, ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৬৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক  ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    Top