Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    | ২০:৪৫, ডিসেম্বর ১০ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ আগৈলঝাড়ায় বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৫১ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, মাদক কেনাবেঁচার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যার পরে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের জাকির মারামাতের বাড়ির সামনে থেকে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের শামচুল মারামাতের ছেলে মাদক ব্যবসায়ী আব্দুর রহমান (৩১, একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মিজানুর রহমান (৩২), হাকিম মৃধার ছেলে রমজান মৃধা (২৬) ও তাজেম ঘরামীর ছেলে সজল ঘরামী (২১) কে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এঘটনায় বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) অরবিন্দু বিশ্বাস বাদী হয়ে সোমবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করে। মঙ্গলবার সকালে আগৈলঝাড়া থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তারকৃত চার মাদক ব্যবসায়ীদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    Post Views: ৪৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top