Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    গৌরনদীতে গরুর মাংশ বিক্রিতে প্রতারনা

    | ২০:০১, ডিসেম্বর ০২ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ লাখ টাকা মূল্যের গরু ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। অসুস্থ গরুটি গাড়িতে ওঠানোর আগেই মারা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের।
    সোমবার দুপুরে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই এলাকার বাসিন্দা পলাশ দাসের একটি গরু গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পরলে ক্রেতাদের খবর দেওয়া হয়। লাখ টাকা মূল্যের গরুটি ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গরুটি ট্রলিতে ওঠানোর আগেই মারা যায়। পরে তরিগরি করে গরু জবাই করে মাংস নিয়ে যায় ক্রেতারা। তবে মাংস কোথায়ও বিক্রি করা হয়েছে কিনা তা জানাতে পারেননি স্থানীয়রা।
    অভিযোগ অস্বীকার করে পলাশ দাস বলেন, গরুটি অসুস্থ ছিলো। যা গৌরনদী পৌর এলাকার কসবা গ্রামের আল আমিন নামের এক ক্রেতার কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তবে ক্রেতারা মৃত গরু জবাই করেনি বলে দাবী করেন পলাশ। উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান ফরিদ বলেন, গরুটির পেটে গ্যাস ও শ্বাষকষ্টজনিত সমস্যা ছিলো। খবরপেয়ে আমি চিকিৎসা দিয়েছিলাম। পরে কি হয়েছে তা জানা নেই। তিনি আরও বলেন, গরু জবাই করতে হলে প্রত্যয়ন নিতে হয়। আমার কাছ থেকে কেউ প্রত্যয়ন নেয়নি। এবিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

    Post Views: ৪৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    Top