Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদী পৌর বিএনপি নেতাকে খুনের হুমকি, জেলা বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে থানায় জিডি

    | ১৪:৫৮, নভেম্বর ১৬ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, গৌরনদী পৌর সভার প্যানেল মেয়র ও গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকিরকে (৭৩) হত্যার হুমকির ঘটনায় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মিজানুর রহমান মুকুলের বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় সাধারন ডায়রী (জিডি) করা হয়েছে।

    মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির জানান, দুই মাস পূর্বে গৌরনদী বন্দরের সাধারন ব্যবসায়ীরা আমাকে সভাপতি ও বিশ্বজিৎকে সাধারন সম্পাদক করে গৌরনদী বন্দর ব্যবসায়ী ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠন করেন সাধারন ব্যবসায়ীরা। বন্দরের ব্যবসায়ী না হওয়া সত্বেও বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল খান নিজেকে সভাপতি ও গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খোকন সরদারকে (৪০) সাধারন সম্পাদক করে গায়ের জোরে নিজের খুশিমত আরেকটি পাল্টা কমিটি গঠন করেন। এ নিয়ে গত ১২ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হলে মুকল খান ক্ষিপ্ত হন এবং আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে হুমকি ধামকি দিয়ে আসছিল। মুকুল খানের হুমকির মুখে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
    সাধারন ডায়রীতে গৌরনদী পৌর বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম ফকির বলেন, গত ১৩ নভেম্বর দুপুর ১২টার দিকে গৌরনদী বন্দরের ব্যবসায়ী মোঃ আনিসুর রহমানের দোকানের সামনে আমাকে দেখতে পেয়ে মিজানুর রহমান মুকুল ক্ষিপ্ত হয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি এর প্রতিবাদ করলে আমাকে মারতে উদ্যাত হয়।এ সময় বন্দরের ব্যবসায়ী ও স্থানীয়রা আমার উপর হামলা প্রতিহত করেন। এতে মুকুল খান আরো ক্ষিপ্ত হন। যাওয়ার সময় আমাকে খুন জখম করার হুমকি দিয়ে চলে যায়। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মুকুল খানের ফোন বন্ধ পাওয়া যায়। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউনুস মিয়া জিডি করার কথা স্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৫৮

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top