Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে মাইটিভির ক্যমেরাম্যানের উপর হামলায় প্রতিবাদ সভা

    | ১১:২৮, সেপ্টেম্বর ০৮ ২০১৬ মিনিট

    gournadi-photo-copy
    নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর সাময়িকী আলোর মুখ পত্রিকার বার্তা সম্পাদক, মাইটিভির ক্যামেরাম্যান ও রিপোর্র্টাস ইউনিটির সদস্য মোল্লা ফারুক হাসানের ব্যবসায়ী প্রতিষ্ঠানে নারী সন্ত্রাসীর হামলা ও তাকে লাঞ্চিত করার প্রতিবাদে রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিটি কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সাবেক সভাপতি ও গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন মিয়া, রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক এস,এম,মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক রাশেদ আহম্মেদ, প্রচার সম্পাদক এনায়েত হোসেন মুন্না, নির্বাহী সদস্য মোঃ আনিচুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ বেলাল হোসেন প্রমূখ। বক্তারা ফারুকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরো বলেন, আগামি ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠিন আন্দোলনের ঘোষনা দেয়া হবে। উল্লেখ্য, উপজেলার বেগাতি গ্রামে সুইজ হাসপাতালের প্রতিষ্টাতা ও চেয়ারম্যান সুইজারল্যান্ড প্রবাসী আকন আজাদ ওরফে আবুল কালামের “সুইজ হাসপাতালে সেবার নামে অবাধ যৌনচারন” এর সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ফারুকের প্রতিষ্ঠানে হামলা চালায়।

    Post Views: ২৩

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে ভ্যান চালককে কুপিয়ে হত্যা
    • জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি চিরঞ্জীবী ……এম. জহির উদ্দিন স্বপন
    • গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ কার্য করীকমিটিকে ফুলেল শুভেচ্ছা
    • প্রধান উপদেষ্টা কে ‎গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা
    • সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফেরাত গৌরনদী প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান
    • সভাপতি জহির সম্পাদক জুলফিকার গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন ও নির্বাচন অনুষ্ঠিত
    • নলচিড়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    Top