Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

    | ২৩:৪৭, সেপ্টেম্বর ১৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ি নামক স্থানে বৃহস্পতিবার ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক ও এক যাত্রী নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, খুলনা থেকে ছেড়ে আসা পটুয়াখালিগামি একটি ট্রাক বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বরিশাল-গোপালগঞ্জ ভায়া আগৈলঝাড়া আঞ্চলিক সড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের রথবাড়ি নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা পয়সারহাটগামি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মৃত সেকেন উদ্দিনের ছেলে পোল্টি খামারী নুর হোসেন কাজী (৬০) ঘটনাস্থলেই নিহত হয়। ইজিবাইকের চালক গৌরনদী উপজেলার শাওড়া গ্রামের আব্দুল জব্বার শরীফের ছেলে হেলাল শরীফ (৪৩) গুরুতর আহত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে গুরুতর দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পথে হেলাল শরীফ (৪৩) মারা যান। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

     

    Post Views: ৩৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top