Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    বাবার চিকিৎসা করাতে এসে বাড়ি ফেরা হল না সুমা আক্তার ও চার বছরের ছেলের, বাবা ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে

    | ০৫:৪১, আগস্ট ২৬ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বাবার চিকিৎসা করাতে এসে বাড়ি ফেরা হল না সুমা আক্তার ও তার ছেলে আজমাইন মৃধার। বাবার অসুস্থ্যতার খবর পেয়ে রোববার সকালে শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর থেকে বাবার বাড়ি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ গ্রামে ছেলে আজমাইন মৃধাকে (৪) নিয়ে আসেন সুমা আক্তার (৩২)। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাবা মাইনুল ইসলাম সরদারের (৫৫) চিকিৎসা শেষে বাড়িতে যাওয়ার পথে রোববার দুপুর দেড়টার দিকে গৌরনদীর মাহিলাড়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ছেলে আজমাইন মৃধাসহ সুমা আক্তার (৩২) নিহত হন । বাবা মাইনুল ইসলাম ও ছোট ভাই হাসান সরদার (২২) বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একই পরিবারের ৪জন হতাহতের ঘটনায় পরিবার ও এলাকায় নেমে আসে শোকের ছায়া।
    রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আগৈলঝাড়া উপজেলার দত্তেরাবাদ গ্রামে মাইনুল ইসলাম সরদারের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতন। সড়ক দূর্ঘটনায় মা ছেলে নিহত ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বাবা মাইনুল ইসলাম ও ছেলে হাসান সরদার। এ বিষয়টি জানার পরে বাড়িতে শত শত মানুষের ভীড়। এ সময় নিহতের চাচাতো ভাই জুয়েল সরদার (২৩) জানান, তার চাচা মাইনুল ইসলাম সরদার (৫৫) শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। ওই রাতে চাচার বড় মেয়ে সুমা আক্তারকে (৩২) অসুস্থ্যতার খবর পাঠানো হয়। রোববার সকাল ৮টার দিকে সুমা আক্তার ৪ বছরের ছেলে আজমাইন মৃধাকে নিয়ে বাবার বাড়িতে আসেন। রোববার দিন সকাল ১১টার দিকে সুমা আক্তার অসুস্থ্য বাবা মাইনুল ইসলামকে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় সঙ্গে ছিলেন ছেলে আজমাইন মৃধা ও ছোট ভাই গৌরনদী উপজেলার বাটাজোর কমার্স ব্যাংকের কর্মচারী হাসান সরদার (২২)। চিকিৎসা শেষ করে রোববার দুপুর দেড়টার দিকে সুমা আক্তার, ছেলে আজমাইন, বাবা মাইনুল ইসলাম ও ছোট ভাই হাসানকে নিয়ে বাবার বাড়ি দত্তেরাবাদ যাওয়ার জন্য আশোকাঠি থেকে মাহেন্দ্রা উঠেন এবং মাহিলাড়া নামক স্থানে পৌছলে ঢাকাগামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) মাহেন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলে সুমা আক্তার ছেলে আজমাইন নিহত হন। বাবা মাইনুল ইসলাম ও ছোট ভাই হাসান সরদার (২২) গুরুতরভাবে আহত হন। আহত বাবা ছেলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মুজাহিদ বলেন, রোগী হাসানের মাথায় আঘাত প্রাপ্ত হয়েছে এখনো তার জ্ঞান ফেরেনি। পরীক্ষা নিরীক্ষা চলছে মাথায় ভেতরে রক্তক্ষরন হচ্ছে কিনা রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে সে শংকামুক্ত নয়। মাইনুল ইসলাম অবস্থাও ভাল না তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে। আগামি ২৪ ঘন্টা পার না হলে রোগীর অবস্থা সম্পর্কে নিশ্চিতকোন কিছু বলা যাচ্ছে না। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকায় রোববার দুপুর দেড়টার দিকে ঢাকাগামি দুরপাল্লার বাস যমুনা পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-১৭১৯) বাটাজোরগামি একটি মাহেন্দ্রাকে চাপা দিলে ঘটনাস্থলে মা-ছেলে নিহত ও ৯জন আহত হয়। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বাসটি আটকসহ চালক রুবেল চকিদারকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    Post Views: ৫৬

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top