Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে জেলা ছাত্রদলের সহসভাপতি ও সহদরকে পিটিয়ে জখম

    | ২২:৩৬, জুন ২২ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে মেয়র প্রার্থী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীনের মোবাইল ফোন প্রতীকের সমর্থকরা শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ হাফিজুল ইসলাম ও তার সহদর আজিজুল ইসলামকে লোহার রড দিয়ে পিদিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গছে। হামলাকারীরা তাদের মটরসাইকেল ব্যাপক ভাংচুর করেছে। আহতদেরকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মোঃ হাফিজুল ইসলাম বাদি হয়ে শনিবার গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    বরিশাল উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি মোঃ হাফিজুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি আমার ছোট ভাই ব্যবসায়ী আজিজুল ইসলামকে নিয়ে নিজ বাড়ি যাওয়ার পথে গৌরনদী পৌরসভার ৮নং ওয়ার্ডের দিয়াসুর শেষ মাথা বাজার এলাকায় পৌছলে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে মেয়র প্রার্থী, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ, এম, জয়নাল আবেদীনের মোবাইল ফোন প্রতীকের সমর্থক ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য মোঃ আসাদ আকনের (৩৮) নেতৃত্বে ২০/২৫জন সন্ত্রাসী পথরোধ করে লোহার রড, লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আমার সহদর আজিজুল ইসলাম আমাকে রক্ষায় এগিয়ে এলে তাকেও পিটিয়ে জখম করে এবং মটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেছে। আহতদের রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
    অভিযোগ সম্পর্কে জানতে চাইলে যুবলীগ নেতা আসাদ আকন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, হামলার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, হামলার ঘটনার কথা শুনেছি কিন্তুু কোন লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৩০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে প্রতিপক্ষের হামলায়  দুই যুবক আহত
    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    Top