Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    উজিরপুরে নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থী ইকবালকে দুই হাজার টাকা জরিমানা

    | ২১:৩৪, মে ২২ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে বরিশালে উজিরপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হাফিজুর রহমান ওরফে ইকবালকে নির্বাচন আচরন বিধি লংঘনের অভিযোগে বুধবার দুই   হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং লাগানো পোষ্টার নিজ খরচে অপসারন করার নির্দেশ দেন।  ওই দিন দুপুরে জরিমানার টাকা জমা দেয়া হয়।

     

    উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দাপ্তরিক সূত্রে জানা গেছে, ৪র্থ ধাপের উপজেলা নির্বাচনে বরিশালে উজিরপুর উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয় গত সোমবার। বুধবার উজিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোঃ হাফিজুর রহমান ওরফে ইকবাল  (কাপ পিরিচ) উপজেলার মধ্যে নির্বাচনী পোষ্টার লাগান। তার মধ্যে আচরন বিধি লংঘন করে উপজেলার ওটারা ইউনিয়নের যোগীরকান্দা হইতে  মালিকান্দা এলাকায় দেওয়াল ও বিদ্যুতের খুঁটিতে গাম দিয়ে কাপ পিরিচ মার্কার পোস্টার লাগানো হয়। এ অভিযোগ পাওয়ার পরে সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরবর্তিতে উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ওরফে ইকবালকে  (কাপ পিরিচ) দুই হাজার টাকা জরিমানা  ও নিজ খরচে পোষ্টার অপসারন করার নির্দেশ দেয়া হয়।

     

    চেয়ারম্যান  প্রার্থী মোঃ হাফিজুর রহমান এ প্রসঙ্গে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত ছিলাম না। যারা পোষ্টার লাগিয়েছে তারা নির্বাচনী আচরন বিধি সম্পর্কে অবহিত না। না জেনে কাজটি করেছে। আদালতের সিদ্বান্ত আমি সমনে নিয়েছি।  উজিরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রার্থী মোঃ হাফিজুর রহমান ওরফে ইকবালের প্রতিনিধি অলিউর রহমান আদালতে জরিমানার টাকা জমা দেন এবং লাগানো পোষ্টার অপসারনের কথা জানান।

    Post Views: ৩৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী কেন্দ্রীয় ঈদগা ময়দানে তথ্যমন্ত্রীর নামাজ আদায়, গনমানুষের সাথে শুভেচ্ছা বিনিময়
    • গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপি নেতার ইফতার মাহফিল
    •  গৌরনদী প্রেসক্লাবের  ইফতার মাহফিলে তথ্যমন্ত্রী, আস্থাহীন বিটিবির প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
    • ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
    • বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যানচলাল স্বাভাবিক রাখতে কাজ করছে যৌথ বাহিনী
    • গৌরনদী পৌর বিএনপি নেতার উদ্যোগে বাবা-মায়ের জন্য দোয়া ও ইফতার মাহফিল
    • নলচিড়া সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সমাজসেবক বাবু তাপস বনিক গুরুতর  অসুস্থ্য
    Top