Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    আগৈলঝাড়ায় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ২শত মেট্টিক টন ধান বেশী উৎপাদনে কৃষকের মুখে হাসি

    | ১৯:৩৭, মে ০৭ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ২শত মেট্টিক টন ধান বেশী উৎপাদনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র মন্ডল জানান, চলতি মৌসুমে ৯ হাজার ৪শ ৪০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ করেন চাষিরা।
    এরমধ্যে হাইব্রীড চাষ হয় ৯৩৭০ হেক্টর জমিতে এবং উফসী চাষ হয় ৭০ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল ৭২ হাজার ২শ মেট্টিক টন ধান। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। উপজেলায় এবছর মোট ধান উৎপাদন হয়েছে ৭৫ হাজার ৩শ ৮০ মেট্টিক টন।
    এ বছর আবহাওয়া অনুকুলে থাকায় এবং জমিতে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকা এবং খালে পানি সরবরাহ থাকায় কৃষকেরা সময়মতো খেতে সেচ দিতে পেরেছেন। আর এ কারণে তাদের ফসলের উৎপাদনও বেড়েছে। সুভাষ চন্দ্র মন্ডল আরও জানান, গতকাল সোমবার পর্যন্ত চাষিদের জমির ৮০ভাগ পাকা ধান কাটা সম্পন্ন হয়েছে। বাকী ২০ ভাগ ধান চলতি সপ্তাহের মধ্যেই কাটা সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
    সূত্র মতে, সরকারী প্রনোদনার অংশ হিসেবে বোরো মৌসুমে সরকারের পুণর্বাসন বীজ সহায়তা ও প্রনোদনার আওতায় চাষীরা ধান চাষ করে লাভবান হয়েছে। কৃষকেরা জানিয়েছেন, এলাকার চাষীদের ধান কাটার জন্য ফরিদপুর, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়িসহ বিভিন্ন জেলা থেকে ধান কাটতে শ্রমিকেরা দল বেঁধে আগৈলঝাড়ায় আসে। প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে ধান কাটায় কৃষকেরা তাদের ধান গোলায় উঠাতে পেরেছে।

    Post Views: ৪৫

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top