Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরে  হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

    | ২০:৪৮, মে ০৪ ২০২৪ মিনিট

     

     

    উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার  বরাকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের শনিবার সকালে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মোঃ জামাল ফরাজী (২৬) নামে এক দিনমজুরের  মৃত্যু হয়েছে। ক্ষেতে ধান কাটা অবস্থায় সে মারা যায়। মৃত মোঃ জামাল ফরাজী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার উত্তর ফুলহাতা গ্রামের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সৈয়দ ফরাজীর পুত্র।

     

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ জানান, শনিবার উজিরপুর উপজেলার  বরাকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের কৃষক মোঃ মোকলেস খানের ধান ক্ষেতে পাকা ধান কাটতে দিন মজুরের কাজ করতে যান   দিন মজুর মোঃ জামাল ফরাজী (২৬)। সকাল ৯টায় ধান ক্ষেতে হঠাৎ হিট স্ট্রোকে আক্রান্ত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাকে হিট স্ট্রোক জনিত কারনে মৃত্যু ঘোষণা করেন।

     

    উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ বলেন, হিট স্ট্রোক জনিত কারনে দিন মজুরের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শওকত আলী বলেন, স্থানীয়রা মোঃ জামাল ফরাজী (২৬) নামে এক দিনমজুরকে হাসপাতালে নিয়ে আসে তবে হাসপাতালে আসার আগেই সে হিট স্ট্রোকে মারা গেছে।

    Post Views: ৩৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরনদীতে বিএনপি’র আলোচনা সভা
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • ‎গৌরনদীতে সাংবাদিকদের সম্মানে জামাত ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদী উপজেলার বেজহার গ্রামে ব্র‍্যাকের স্বপ্নসারথি কিশোরীদের সেশন পরিদর্শন
    • গৌরনদীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    Top