Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    সড়কপথে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গৌরনদীতে অভিযান

    | ২০:৫৬, এপ্রিল ১৯ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করনের লক্ষে শুক্রবার ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় রুট পারমিট না থাকা, ফিটনেস সনদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স  ও হেলমেটবিহীন মোটরবাইক চালনোর  অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় আটটি  মামলা দায়েরসহ  ৬ হাজার ৮শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

     

    গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের  কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালু হওয়ার পরে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের সংখ্যা অনেক বেড়ে গেছে। ফলে মহাসড়কে দূর্ঘটনা লেগেই থাকে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সড়কে যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহন সংখ্যা বহুগুনে বেড়ে গেছে যার অধিকাংশই ত্রুটিযুক্ত। অনেক বাসের রুট পারমিট , ফিটনেস সনদ নাই এবং চালকদের মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে সড়কে যানবাহন চালাচ্ছে। এগুলো প্রতিরোধ ও মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত করনের লক্ষে জেলা প্রশাসকের নির্দেশনায়  অভিযান পরিচালনা করা হয়।

     

    গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম জানান, রুট পারমিট না থাকা, ফিটনেস সনদ না থাকা, মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স  ও হেলমেটবিহীন মোটরবাইক চালনোর  অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় আটটি (০৮) মামলা দেয়াসহ  ৬ হাজার ৮শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  জনস্বার্থে ও দূর্ঘটনা এড়াতে অভিযান অব্যহত থাকবে।

     

    Post Views: ২৯

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • জনগণ ভোটের মাধ্যমে তারেক রহমানকে জাতির  নেতা হিসেবে নির্বাচিত করেছেন
    • বরিশাল-০১ (গৌরনদী আগৈলঝাড়া) আসনে বেসরকারিভাবে জহির উদ্দিন স্বপন নির্বাচিত
    • গৌরনদী পৌর এলাকায় স্বপনের উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ
    • আগৈলঝাড়ায়জহির উদ্দিন স্বপনের গণসংযোগেসংখ্যালঘু জনতার ঢল
    • ‎প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষা বিষয়ে গৌরনদীতে লার্নিং শেয়ারিং সভা
    • গৌরনদীতে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
    • তারেক জিয়ার সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন  শ্লোগানকে কেন্দ্র করে  গৌরনদীতে  দুই পক্ষের হাতাহাতি
    Top