Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    বরিশাল

    উজিরপুরের  বৃদ্ধাকে পিটিয়ে হাত ভেঙ্গে  দেওয়ার ঘটনায়  ইউপি সদস্যর বিরুদ্ধে মামলা দায়ের

    | ২০:৫৪, এপ্রিল ১৯ ২০২৪ মিনিট

     

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের উজিরপুর উপজেলার হারতায় ইউনিয়নের হারতা গ্রামে ৭০ বছরের বৃদ্ধা লক্ষী রাণী মজুমদারকে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় শুক্রবার সকালে হারতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য  অঞ্জনা রানী বাড়ৈর বিরুদ্ধে রঞ্জন মজুমদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা করেছে।

     

    স্থাণীয় লোকজন ও পুলিশ জানান, উজিরপুর উপজেলার হারতায় ইউনিয়নের হারতা গ্রামের রঞ্জন মজুমদারের সাথে হারতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য  অঞ্জনা রানী বাড়ৈর জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকাল ৮টায় রঞ্জন মজুমদার তার স্বজনরা অসুস্থ্য কাকা শুকলাল মজুমদারের চিকিৎসার জন্য হারতা বাজারে যাওয়ার জন্য রওয়ানা হয়ে  ভাঙ্গা ব্রীজের কাছে পৌছলে হারতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য  অঞ্জনা রানী বাড়ৈ ও তার স্বামী প্রমানন্দ বাড়ৈ তাদের পথরোধ করে ঝগড়াঝাটি শুরু করে। এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।

    রঞ্জন মজুমদার অভিযোগ করে বলেন, কথা কাটাকাটির এক পর্যায়ে মহিলা মেম্বার অঞ্জনা রানী বাড়ৈ ও তার স্বামী প্রমানন্দ বাড়ৈ ,তার ছেলে রতন বাড়ৈ, মানিক বাড়ৈ ও উজ্জ্বল বাড়ৈ আমার উপর হামলা চালায়। আমাকে রক্ষায় ৭০ বছরের বৃদ্ধা মা লক্ষী রাণী মজুমদার এগিয়ে আসলে পিটিয়ে তার হাত ভেঙ্গে দেয়। তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলার অভিযোগ অস্বীকার করে মহিলা ইউপি সদস্য অঞ্জনা রানী বাড়ৈ বলেন, রঞ্জন মজুমদার আমার পুত্রদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ঝগড়াঝাটির ঘটনা ঘটেছে, হামলার অভিযোগ সত্য নয়।   উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় রঞ্জন মজুমদার বাদী হয়ে সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য  অঞ্জনা রানী বাড়ৈকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

    Post Views: ৪৭

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হাইজিং কার্ণারের উদ্বোধন  
    • ‎‎গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
    • ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
    • গৌরনদীতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ ভূল আর অসঙ্গতিতে ভরা দলিল দেখিয়ে বাড়িঘর দখলের পায়তারা করছে আপন চাচা
    • গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার আলী চৌকিদারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
    • ‎গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন প্রধান শিক্ষিকা মিস ফাতেমা বেগমের ইন্তেকাল, শিক্ষাঙ্গনে শোক
    • গৌরনদীতে নারী ভোটারদের অংশগ্রহণ ও গণভোট  বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক
    Top