Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে কলেজ ছাত্রী অপহরন, প্রধান আসামি গ্রেপ্তার

    | ২০:৪৩, এপ্রিল ১৫ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী শম্পা খানমকে (১৭) গত শনিবার দুপুরে একদল শসস্ত্র সন্দ্রাসী অপহরন করে নিয়ে যাওয়ার ঘটনায় অপহৃতার মা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সোমবার সকালে গৌরনদী মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করেছে।
    এজাহারে বলা হয়, গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামের মকবুল হোসেনের কন্যা ও সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী শম্পা খানমকে (১৭) অপহরনের হুমকি দেন পাশ্ববর্তি আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত আফজাল খলিফার পুত্র সবুজ খলিফা (২২)। ঈদের তৃতীয় দিন শনিবার দুপুর ২টার দিকে শম্পা পাশ্ববর্তি আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়ি ফেরার পথে গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের খলিফা বাড়ির সামনে পৌছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের সবুজ খলিফার নেতৃত্বে ৫/৬ জন শসস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে শম্পাকে অপহরন করে মাহেন্দ্রাযোগে নিয়ে যায়।
    গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, এ ঘটনায় ভিকটিমের মা সেতারা বেগম বাদি হয়ে সবুজ খলিফা (২২), আলমগীর খলিফা (৪৫), সজল খলিফা (২২) রাসেল কলিফা (৩২) ও সাহানুর বেগমকে (৪০) আসামি করে একটি অপহরন মামলা দায়ের করেছে। আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার ও ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সবুজ খলিফাকে সোমবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে ও ভিকটিমকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    Top