Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    গৌরনদীতে ভয়াবহ বাস দূর্ঘ টনায় নিহত-১ আহত ১০

    | ০৮:৫২, মার্চ ২২ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার নামক স্থানে বৃহস্পতিবার রাতে বেপরোয়া গতির ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ভয়াবহ দূর্ঘটনা শিকার হন। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাল্টি খেয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। আহদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহন নামের একটি বাস বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার নামক স্থানে (ইউনিয়ন পরিসদের সামনে) পৌছলে বেপরোয়া গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে একাধিক পাল্টি খেয়ে বাসটির ছাদ সম্পূর্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে যায় এবং ছিন্নভিন্ন হয়ে পাশ্ববর্তি ডোবায় পড়ে যায়। এ সময় বাস যাত্রী যশোর মনিরামপুর উপজেলার হার্ডওয়ার ব্যবসায়ী সেলিম রেজা (৩৮) ঘটনাস্থলেই নিহত ও গুরুতরভাবে আরো ১০ যাত্রী আহত হন।
    গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ বিপুল হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, পুলিশ, হাইওয়ে পুলিশসহ স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে রাত সাড়ে তিনটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। বাসটি পানিতে পড়ে অর্ধেক ডুবে গেলে বাস ও যাত্রীদের উদ্ধার করা হয়। বাসটির হেলপার বেল্লাল হোসেন (৩২) যাত্রী আবির হোসেন (৪০) অনেক যাত্রীই অভিযোগ করে বলেন, চালক দেলোয়ার হোসেন (৩৫) ঢাকা থেকে বাসটি ছাড়ার পর থেকেই বেপরোয়া গতিতে ছুটছিলেন আমরা বার বার চালককে নিষেধ করলেও তিনি তা শুনেননি। সে নিজের ইচ্ছামাফিক বেপরোয়াভাবে বাসটি চালালে গৌরনদীতে এসে দূর্ঘটনার শিকার হন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বলেন, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে এবং নিহতের লাশ উদ্ধার করে বরিশাল মর্গে পাঠানো হয়েছে।

    Post Views: ৩৪

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    • গৌরনদীতে মাদক প্রতিরোধে সমাবেশ
    • গৌরনদীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
    • গণহত্যা দিবস উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার
    • গৌরনদীতে ডোবায়  পরে দুই শিশুর মৃত্যু
    Top