Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    মাদক সেবনে আগৈলঝাড়ায় তরুনের তিন মাসের কারাদন্ড

    | ১৪:০১, মার্চ ১৭ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় মাদক সেবনের অপরাধে এক তরুনের তিন মাসের কারাদন্ড প্রদান করেছে আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন । আগৈলঝাড়া থানা পুলিশ শনিবার সকালে দন্ডপ্রাপ্ত যুবককে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।
    আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই)মোঃ মনিরুজ্জামান জানান, শনিবার সকালে উপজেলার নগড়বাড়ি গ্রামের রিপন খানের ছেলে রিমন খানকে (১৯) প্রকাশ্যে মাদক সেবন করা অবস্থায় স্থানীয়রা আটক করে আগৈলঝাড়া থানায় খবর দেয়। সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ মাদক সেবনকারী তরুন রিমনকে আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতে হাজির করেন। আগৈলঝাড়া ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের আদালতে রিমন প্রকাশ্যে মাদক সেবনের কথা স্বীকার করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক রিমন খানকে মাদক সেবনের অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। আগৈলঝাড়া থানা পুলিশ শনিবার সকালে দন্ডপ্রাপ্ত যুবককে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেছে।

    Post Views: ৪০

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদীতে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও বিনামূল্যের সার-কীটনাশক বিতরণ
    •  গৌরনদতে তৈল পাম্পে আগুন
    • গৌরনদীতে উন্নয়ন ও সুশাসন শীর্ষক গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎
    •  গৌরনদীতে বাস খাদে, নিহত-১ আহত-৩
    • সাড়ে চারশো বছরের পুরনো বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
    Top