Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    ছারছীনা মাহফিলগামী থ্রি-হুইলার দুর্ঘটনায় গৌরনদীর এক ব্যবসায়ী নিহত, আহত-৮

    | ১৭:১৯, মার্চ ১৩ ২০২৪ মিনিট

    নিজস্ব প্রতিবেদকঃ পিরোজপুরের ছারছীনা শরীফের মাহফিলের আখেরী মোনাজাতে অংশ নিতে থ্রি-হুইলার যোগে (মাহেন্দ্রা) যাওয়ার পথে বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার নতুনহাট নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে মাথার আঘাতে ঘটনাস্থলেই গৌরনদী বন্দরের ব্যবসায়ী সাইদুর রহমান (৭৫) নামের এক মুসল্লী নিহত ও থ্রি-হুইলার চালকসহ ৮ আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার জাহিদুল ইসলাম জানান, পিরোজপুরের ছারছীনা দরবার শরীফের তিন দিনব্যাপি মাহফিলের আখেরী মোনাজাত মঙ্গলবার জোহর নামাজের পর। এতে অংশ নেয়ার জন্য ৯জন মুসুল্লী গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে থ্রি-হুইলারে রওনা দেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট এলাকায় পৌঁছলে থ্রি-হুইলারের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের নিরাপত্তা পিলারের উপর আছরে পড়ে। এতে গৌরনদী বন্দরের ব্যবসায়ী এবং কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান (৭৫) ঘটনাস্থলেই মারা যান। মাহেন্দ্রা যাত্রী গৌরনদীর এলজিইডির সাবেক কর্মকর্তা আব্দুল হাকিম, স্কুল শিক্ষক আবুল হোসেন, আতাহার গোমস্তা, গৌরনদী বাসষ্টান্ডের ব্যবসায়ী মোঃ ফারুক শরীফ, এনজিও কর্মি নজরুল ইসলাম ও হাকিম হাওলাদার গুরুতরভাবে আহত হন। আহতদের বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ ও উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি ঘটলে বিকেলে ফারুক শরীফকে ঢাকায় প্রেরন করা হয়।
    উজিরপুর মডেল থানার সহকারী পরিদর্শক (এসআই) আবু ইউসুফ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

    Post Views: ৪১

    Share this:

    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on X (Opens in new window) X

    সংশ্লিষ্ট খবর

    • গৌরনদী পৌর বিএনপির আহবায়কের  বহিস্কারাদেশ প্রত্যাহার
    • গৌরনদীতে অবাধে চলছে ইলিশের পোনা বিক্রি
    • গৌরনদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
    • গৌরনদীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
    • গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু
    • গৌরনদী ডিবেটিং সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
    • গৌরনদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত-২
    Top